ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 31 December 2019, 21:47

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাদ্রাসার সম্মেলন কক্ষে অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ডা.আবুল কালাম বাবলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি মেধা বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংকার আব্দুর রহিম, শিক্ষাবিদ আব্দুল মজিদ ও আব্দুল জব্বার, সমাজ সেবক আয়ুব আলী, অভিভাবক সদস্য মইনউদ্দীন, আব্দুল আলিম প্রমুখ। মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাখাওয়াত উল্যাহর পরিচালনায় শিক্ষকদের মধ্য থেকে প্রভাষক আবুল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় জেডিসিতে এ প্লাসসহ শত ভাগ পাশ
জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি) পরীক্ষায় সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় শত ভাগ পাশ করেছে। ৪০ জন ছাত্রীর মধ্যে এ প্লাস এক, এ গ্রেড ২৪, এ মাইনাস ৯, বি গ্রেডে ৪ এবং সি গ্রেডে ২ জন উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক বৃন্দসহ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *