কলারোয়ায় জেএসসি-পিএসসি পরীক্ষায় দুই বোনের সাফল্য
স্টাফ রিপোর্টার: কলারোয়ায় জেএসসি-পিএসসি পরীক্ষায় দুই বোন সাফল্য পেয়েছে। মঙ্গলবার ঘোষিত জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া যায়। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাবরিনা সূচী গোল্ডেন এ প্লাস পেয়েছে। অন্যদিকে কলরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সিরাজাম মুনিরা এ প্লাস পেয়েছে। তারা সাতক্ষীরা সদর উপজেলার শহীদ স্মৃতি কলেজের প্রভাষক (ভূগোল) জি এম আলমগীর হোসেন ও কলারোয়ার ছলিমপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা (কম্পিউটার) ফাউজিয়া পারভীন এর কন্যা। দুই মেয়ের সাফল্যে তার পিতা-মাতা সকলের নিকট দোয়া কামনা করেন।

Leave a Reply