ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 31 December 2019, 21:39

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শমসের আলী ঢালী, জিএম জামিনুর রহমান, এসএম সানাউল্লাহ, সভাপতি ইউপি সদস্য গাজী রাজগুল ইসলাম, রাজগুল সরদার, টিএম সোহরাব হোসেন, রাজগুল ইসলাম, গোলাম সারোয়ার, খোকন সানা, এসএম সাহাবুদ্দিন, আজিজুল হক সরদার, সওকাত হোসেন ঢালী, মোল্যা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ ঢালী, আদম আলী মোল্যা, আব্দুল হাকিম, রেজাউল ইসলাম, শামসুর রহমান, রাজাগুলা বাহার, মোহর আলী, আব্দুল্লাহ সুলতান সহ শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, এসএমসি সদস্যবৃন্দ, সূধীমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য, ফলাফল ঘোষণা ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হাই। আলোচনা সভা শেষে ২০১৯ সালের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *