ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গৃহ হারাদের পুন:বাসনের উদ্যোগের আশ্বাস দিলেন রুহুল হক এমপি

admin ঢাকা
আপডেট: 30 December 2019, 23:11

পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়া সাপমারা খাল পূণ:খনন পরিদর্শন ও গণশুনানিতে অংশ নিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক। সোমবার (৩০ ডিসেম্বর) খাল খনন পরিদর্শন শেষে উপজেলার পারুলিয়া গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণ শুনানি অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক পরিদর্শন কালে গৃহহীনদের পুন:বাসন করার বিষয় আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই জনগণের কল্যাণে দেশের সব জেলাতে নদ-নদী, খাল পূণ:খনন কাজ পরিচালনা করছে। তারই অংশ সাপমারা খাল খনন। এখানে যেসব ভূমিহীন পরিবার তাদের সব কিছু হারিয়েছে তাদের জন্য সরকারি ভাবে উদ্যোগ নিয়ে পুন:বাসন কাজ এগিয়ে চলছে। খালটি খনন কাজ যাতে বিঘœ না হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *