ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের নির্মাণাধীন রাস্তা পরিদর্শনে বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী

admin ঢাকা
আপডেট: 30 December 2019, 23:11

দেবহাটা প্রতিনিধি: ইছামতি নদীর তীরে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যাওয়ার পিচের রাস্তার কাজ পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী খলিফা আবুল কালাম আজাদ। সোমবার দুপুর ১ টার দিকে তিনি বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে নির্মাণাধীন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। সাম্প্রতি জন প্রশাসন পদকপ্রাপ্ত দেবহাটার ইছামতি নদীর কুল ঘেঁষে গড়ে উঠা রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিবনগর এলাকার শফিকুল হাজীর বাড়ি থেকে পর্যটন কেন্দ্র পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কটি এলজিইডির অধীনে কাজ শুরু করা হয়। কাজটি নির্মাণের দায়িত্ব পায় তালা উপজেলার মেসার্স রোশনি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার বরাদ্দ নির্ধারণ করা হয় ২ কোটি ১৬ লক্ষ টাকা। গত শনিবার থেকে এই রাস্তাটির কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে পর্যটন কেন্দ্রে যাতায়াতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছিল পর্যটকদের। রাস্তাটির কার্পেটিং শেষ হলে উপজেলা সদর থেকে স্বল্প সময়ে সুশীলগাতী হয়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে পৌঁছাতে সময় ও ঝামেলা দুটোই কমবে পর্যটকদের। এই জন গুরুত্বপূর্ণ রাস্তাটির কার্পেটিংয়ের কাজ সরেজমিনে দেখতে খুলনা বিভাগীয় এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী খলিফা আবুল কালাম আজাদ আসেন। এসময় তার সাথে খুলনা বিভাগীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, এলজিইডির খুলনা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, দেবহাটা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ কুমার, উপ-সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, সংশ্লিষ্ট ঠিকাদার তপন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে খুলনা বিভাগীয় এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী খলিফা আবুল কালাম আজাদ রাস্তাটি নির্মাণে সন্তোষ প্রকাশ করেন এবং ইছামতি নদীর ভেড়ী বাধ সংলগ্ন রাস্তা নির্মাণে কিছু নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *