ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 30 December 2019, 21:50

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আছাদুল হক। বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ডা: শোকর আলী, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, ম্যানেজিং কমিটির সদস্য নূরে আজম, রমজান মোড়ল, হাসানুজ্জামান ও ডা: অহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন দাতা সদস্য আশরাফ হোসেন, শাহিনুর ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আমিমুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *