ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-৩

admin
December 30, 2019 9:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জলদস্যু সিদ্দিক বাহিনী প্রধান সিদ্দিকসহ দুই জনকে গ্রেফতার করেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত জলদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জুম্মান আলী গাজীর ছেলে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান (৩৪), তার অন্যতম সহযোগী কালিঞ্চি গ্রামের আকবর আলী তলবদারের ছেলে আব্দুল্লাহ তলবদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৫)। খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে: কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ প্রেস ব্রিফিং এ জানান, সুন্দরবনে খুলনা জেলার কয়রা থানাধীন মহেশ্বরীপুর এলাকায় জলদস্যু সিদ্দিক বাহিনীর সদস্যরা জেলে বাওয়ালীদের মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তিনটি দেশীয় তৈরি পাইপগান, ১৫ রাউন্ড গুলি, ২ টি রামদা, ৩ টি মোবাইল ফোন, ৩ টি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৪০০ টাকাসহ সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ তিন জলদস্যুকে গ্রেফতার করা হয়।

এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো কিছু জলদস্যু। তিনি আরো জানান, সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার সঙ্গে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সাথে সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতারকৃতদের নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।