ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 30 December 2019, 21:45

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসার হলরুমে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারি শেখ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. তানভীর হোসাইন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, মহসিন হোসেন, শেখ তহিদুর রহমান, মো. আবু শোয়েব এবেল, আবু দাউদ প্রমুখ। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছ্ানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *