ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের জয়নগর মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 30 December 2019, 21:43

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াজেদ মিলনায়তনে মাওলানা নেছারউদ্দীনের (পীর সাহেব) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। আরবি প্রভাষক মো: রবিউল ইসলাম ও মাওলানা নুরুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, গোলাম রব্বানী, রাজগুল ইসলাম, গোলাম সারোয়ার, রফিকুল ইসলাম মোল্যা, আব্দুল মাজেদ, রাজগুল সরদার, ডা. সাইফুল্যাহ, মিজানুর রহমান সহ শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুধী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মাদ্রাসার ২০১৯ সালের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *