ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে সদর ইউনিয়ন সেমিফাইনালে

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 22:06

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্টের ২য় খেলায় পারুলিয়া একাদশকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে দেবহাটা সদর ইউনিয়ন একাদশ।
বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩টায় দেবহাটা সরকারি মডেল পাইলাট হাই স্কুল মাঠে ‘খ’ গ্রæপের এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পারুলিয়া ইউনিয়ন ও দেবহাটা সদর ইউনিয়ন একাদশ অংশ নেয়। সদর ইউনিয়ন একাদশ পারুলিয়া একাদশকে টানা চারটি গোল দিয়ে পরাজিত করে। এতে পারুলিয়া একাদশ পরবর্তী খেলায় অংশ নেওয়ার সুযোগ হারায়। অন্যদিকে সদর ইউনিয়ন একাদশ জয়লাভ করায় আজ ৬ সেপ্টেম্বর একই মাঠে সেমিফাইনালে নওয়াপাড়া ইউনিয়নের সাথে প্রতিদ্ব›িদ্বতা করবে।
তবে আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় ‘ক’ গ্রæপের বিজয়ী দল সখিপুর ইউপি একাদশ ও ‘গ’ গ্রæপের বিজয়ীদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্টের ২য় খেলায় উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও নানা শ্রেণিপেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *