ঢাকাSunday , 29 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৫ বছরের সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ

admin ঢাকা
আপডেট: 29 December 2019, 22:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৭ দিন যাবৎ পুত্র সন্তানসহ নিখোঁজ রয়েছেন সালমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবলু মোড়লের স্ত্রী ও পার্শ্ববর্তী এমএমপুর গ্রামের সবুর গাজীর মেয়ে। থানা সূত্রে জানা যায়, বাবলু মোড়ল একজন ভাটা শ্রমিক হিসেবে বেশ কিছুদিন যাবৎ বাড়ির বাইরে অবস্থান করছেন। একমাত্র সন্তান সজিব হোসেনকে (৫) নিয়ে বাড়িতে থাকেন সালমা খাতুন। এক গত ২৩ ডিসেম্বর থেকে তিনি পুত্রসহ নিখোঁজ রয়েছেন। এক সপ্তাহ যাবৎ বিভিন্ন স্থানে খোঁজ করেও সালমা খাতুনের সন্ধান মেলেনি। সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা জানান, নিখোঁজের ঘটনায় সালমা খাতুনের পিতা থানায় জিডি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *