কলারোয়ায় ওয়াশ মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কলারোয়া অফিস: কলারোয়ায় ওয়াশ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলারোয়া গার্লস হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ অধিকার, সুপেয় পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধি মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় কয়েকটি স্টলে এ সংক্রান্ত সচেতনতা মূলক প্রদর্শনী করা হয়। কলারোয়া পৌরসভা, এনজিও সংস্থা উত্তরণ, এইচপি ও প্র্যাকটিকল অ্যাকশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনর রশীদ, পৌর কাউন্সিলার মেজবাহ উদ্দিন লিলু, শেখ জামিল হোসেন, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব সহ আয়োজক এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Leave a Reply