টাউনশ্রীপুর পল্লী সমাজ বহুমুখী মহিলা উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টাউনশ্রীপুর পল্লী সমাজ বহুমুখী মহিলা উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে টাউনশ্রীপুর এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজগার আলী, সংস্থার সভানেত্রী সুফিয়া বেগম, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, ব্র্যাকের ফিল্ড অফিসার সামসুর নাহারসহ পল্লী সমাজের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা। উল্লেখ্য যে, টাউনশ্রীপুর পল্লী সমাজ বহুমুখী মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে রক্তদান, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, নারীদের আর্থ সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply