ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, পিঠা ও নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহানের সভাপতিত্বে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আবদুল্লাহ আল-মামুন, মো. আবু জায়েদ বিন গফুর, মো. জাহিদুর রহমান, গনেশ চন্দ্র মন্ডল, স ম জালাল উদ্দিন, চেয়ারম্যান শহিদুল ইসলাম, রেজাউল করিম মঙ্গল, আব্দুল হামিদ বাবু, বিদ্যালয়ের প্রধান শিক মো. এমাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও সহকারী শিক শিক্ষিকা ও সকল ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি গত এস.এস.সি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত তিন জন শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক মো. শহিদুল ইসলাম।

Leave a Reply