ঢাকাSunday , 29 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর হাসপাতালে হুইল চেয়ার ও টিভি বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 December 2019, 21:19

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র পক্ষ থেকে সদর হাসপাতালে প্রবীণ ও মুক্তিযোদ্ধা রোগীদের জন্য হুইল চেয়ার এবং বহি:বিভাগের চিকিৎসকদের শিডিউল ডিসপ্লে¬র জন্য টিভি বিতরণ করা হয়েছে। একই সাথে সিনিয়র সিটিজেন কার্ডের উদ্বোধন করেন তিনি। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালের বহি:বিভাগে সিভিল সার্জন ডা. আবু শাহীনের নিকট এসব হুইল চেয়ার ও টিভি হস্তান্তর করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হাফিজ উল্লাহ, মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি, যুবলীগ নেতা আব্দুল কাদের, আলম আল রাজী রাজ, গাজী আসাদ, ফয়সাল অপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *