ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আত্মমানবতার সেবায় তাঁবু ও ত্রিপল বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র আয়োজনে আশাশুনি উপজেলার আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে তাঁবু ও ত্রিপল বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে তাঁবু ও ত্রিপল বিতরণ করেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু ও ইউনিট ইনচার্জ পারভেজ পারু প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র পক্ষ থেকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ১০ টি পরিবারের মাঝে ১০টি তাঁবু ও ১৮৬টি পরিবারের মাঝে ১৮৬টি ত্রিপল, প্রতাপনগর ইউনিয়নে ১০টি পরিবারের মাঝে ১০টি তাঁবু ও ১৮৫টি পরিবারের মাঝে ১৮৫টি ত্রিপল বিতরণ করা হয়।এসময় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কষ্ট লাঘবে আত্মমানবতার সেবার লক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply