ঢাকাSunday , 29 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 29 December 2019, 20:57

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার উপজেলার বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা অডিটোরিয়ামে ঐ ফল প্রকাশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জেএম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হক, মাওলানা আলতাফ হোসেন, শিক্ষক মাওলানা ফজলুল হক, শিক্ষক মো: আনিছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মাজেদ, আব্দুল গফুর, শফিকুর রহমান, পতি শরিফুল ইসলাম, হাফেজ নেছার আলী, মো: রুস্তম আলী, মো: আজাদ আলী, মো: ফজলুর রহমান, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী বৃন্দ । এ সময় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রী দের নাম ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শাখায় উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *