ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 22:01

বুধবার (৫ সেপ্টেম্বর) ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, খেলাধূলা ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর ৫০টি প্রশ্ন ছিল। এতে ১ম স্থান অধিকার করে ফিরোজ হোসেন, ২য় স্থান অধিকার করে ফিরোজ হাসান ও ৩য় স্থান অধিকার করে অনিক। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ, সহকারি শিক্ষক শ্রীমতি অর্চনা বালা, সহকারি শিক্ষক মেজবাহ উদ্দীন, সহকারি শিক্ষক নাছিমা বেগম, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু, প্রজেক্ট অফিসার আব্দুল হান্নান, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার ও সামছুদ্দীন কাজল, জেলা এডোলসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য হাবিবুল্লাহ ইসলাম, আতিকুর রহমান, মোত্তালিব হোসেন ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ। প্রতিযোগিতায় ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *