প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা বিষয়ক অভিযাত্রা ক্যাম্পেইন
নিজস্ব প্রতিনিধি: ডিআরআরএ’র উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা বিষয়ক অভিযাত্রা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে এলএফ’র সহযোগিতায় কালিযোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একীভূত শিক্ষা বিষয়ক অভিযাত্রা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেয়া হোসনেয়ারা, আলাউদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক আমজাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরআরএ’র প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ। আরও উপস্থিত ছিলেন প্রতাব কুমার পাল, নমিতা মজুমদার, সুজাতা পাল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া কথা জানানো হয়। এছাড়া প্রতিবন্ধীদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের সম্পদ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

Leave a Reply