ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’র সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 28 December 2019, 21:35

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হয়েছেন বিশ্বজিৎ সাধু ও সাধারণ সম্পাদক হয়েছেন স্বপন কুমার শীল। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলারদের সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক। উদ্বোধক ছিলেন যুগ্ম সম্পাদক অ্যাড. তাপস পাল। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক তিলক গোস্বামী, সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, ঘোষ সনৎ কুমার, সুভাষ চন্দ্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, মি. পৌল সাহা। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু। সিদ্ধেশ্বর চক্রবর্তী, সুধাংশু শেখর সরকার, নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসীম দাশ সোনা, যুব ঐক্য পরিষদের ইন্দ্রজিৎ সাধু, ছাত্র ঐক্যের সুজন বিশ্বাস, জয়দেব বিশ্বাস, গোবিন্দ মন্ডল, সরজিৎ ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *