ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পিকনিক করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত কলেজ ছাত্রের জানাজা সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 28 December 2019, 21:33

নিজস্ব প্রতিনিধি: পিকনিক করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত কালিগঞ্জ সরকারি কলেজেরে একাদশ শ্রেণির মেধাবী ছাত্র আমির হামজা ওরফে হৃদয়’র (১৮) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার সদর বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামেয়া এমদাদিয়া তা-লীমুল কোরআন মাদ্রাসার মুহতামিম পীরে এ কামেল হযরত মাওলানা অজিহুর রহমান। জানাজা’র নামাজে এলাকা বাসী, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ শত-শত মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আমির হামজা ওরফে হৃদয় নিজ বাড়িতে সহপাঠীদের নিয়ে পিকনিক করছিল। এসময় পিকনিকের কাজে ব্যবহৃত বিদ্যুতের সংযোগ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকা বাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *