আটুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে ১জন আহত
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলার আটুলিয়া ক্লাব মোড়ে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১জন মারাত্মক আহত হয়েছে। আহত ইসহাক আলি জানান, গত ২৭ ডিসেম্বর তার বৈধদখলকৃত জমিতে কাজ করা অবস্থায় পূর্বশত্রুতার জেরে অবৈধ ভাবে জমি দখল করতে খুন করার উদ্দেশে মোফাজ্জেল, সিরাজুল, মফিজুল, আবু মুছাসহ কয়েক জন এক যোগ হয়ে ইসহাক আলিকে কিল, ঘুষি, ইট ও লাঠি দিয়ে মেরে মারাতœত আহত করে। এ সময় স্থানীয়রা ইসহাক আলিকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Leave a Reply