ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদরাসা অধ্যক্ষ আব্দুল গফুরের বিরুদ্ধে দুদকে অভিযোগ

admin ঢাকা
আপডেট: 28 December 2019, 21:15

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গড়ইখালীর পাতড়াবুনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল গফুরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন সহ পাইকগাছা-কয়রা এমপি আক্তারুজ্জামান বাবু বরাবর অভিযোগ হয়েছে। নানা অভিযোগ তুলে ধরে এ অভিযোগটি করেছেন এলাকা বাসী। ইতিপূর্বে অনিয়ম, দুর্নীতির অভিযোগে ম্যানেজিং কমিটি অধ্যক্ষকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেন। এলাকা বাসী স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, মাদরাসার অধ্যক্ষ আব্দুল গফুর অনিয়ম, দুর্নীতির আশ্রয় নিয়ে ১১/১২ বছর ধরে প্রতিষ্ঠানে নবায়ন না করে সততা সংঘ সহ রিজার্ভ ফান্ডের প্রায় ১ লাখ টাকা তুলে নিয়েছেন। এছাড়া মাদরাসায় চাকরি দেয়ার কথা বলে বহু শিক্ষিত বেকারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর এক সভায় প্রতিষ্ঠানের সভাপতি গড়ইখালী ইউপি চেয়ারম্যান সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আব্দুল গফুরকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র শিক্ষক মো: আব্দুল মাজেদ আক্তারের উপর দায়িত্ব অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *