ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ

admin ঢাকা
আপডেট: 28 December 2019, 21:15

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গড়ইখালী গ্রামে। এ ঘটনায় জি,এম, মোস্তাক হোসেন বাদী হয়ে নাটা গাইন ও রাজা গাইনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, উপজেলার গড়ইখালী গ্রামের মৃত ফয়েজউল্লাহ গাজীর ছেলে আবুল কালাম আজাদ ও মৃত আমজেদ গাজীর ছেলে তাহমিদ হোসেনের গোয়াল ঘর থেকে কিছুদিন পূর্বে একই গ্রামের রশিদ গাইনের ছেলে নাটা গাইন এবং খতিব গাইনের ছেলে রাজা গাইন ৩টি গরু চুরি করে একই গ্রামের মৃত আফাজ উদ্দীন মোল্লার ছেলে আসাদ মোল্লার ট্রলারযোগে দাকোপ থানার কৈলাসগঞ্জ এলাকায় নিয়ে বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে নাটা গাইন ও রাজা গাইন গরুর মূল্য বা গরু ফেরত দেয়ার কথা বলে মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হওয়ায় মোস্তাক বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করে। ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *