ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৪ জানুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা : নির্বাচন ৬ ফেব্রুয়ারী

admin
December 28, 2019 9:13 pm
Link Copied!

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৪ জানুয়ারি ২০২০ বার্ষিক সাধারণ সভা ও ৬ ফেব্রæয়ারি ২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৫ জানুয়ারি ২০২০ বার্ষিক পিকনিকের তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনির সদস্যপদ সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র সঞ্চালনায় স্ব স্ব মতামত জানিয়ে বক্তব্য রাখেন, সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যনার্জি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।