ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় খাল পাড়ের উচ্ছেদ হওয়া জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 28 December 2019, 19:51

এমএ মামুন, দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসন (ইউএনও)’র অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৭ ডিসেম্বরে একটি পোস্ট করা হয়। এতে বলা হয় “ শীতের রাতে বৃষ্টি, খাল পাড়ের মানুষগুলো কি করছে? পরদিন আর একটি পোস্টের মাধ্যমে সকল সমর্থবানদের খালপাড়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।” এমন পোস্ট দেখে সাড়া পড়ে বিভিন্ন মহলে। আর তাই সাপমারা খালের দু’পাড়ের উচ্ছেদ হওয়া ভূমিহীন মানুষের কল্যাণে শীত বস্ত্র বিতরণে এগিয়ে আসেন কয়েকজন। উল্লেখ্য, বর্তমান সরকারের মেঘা প্রকল্পের আওতায় সারাদেশে একযোগে জলাবদ্ধতা নিরসনের লক্ষে মরা নদী ও খাল পুন:খনন কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার সাপমারা খাল পুন:খনন কাজ এগিয়ে চলেছে। আর এই খালের দু পাড়ের অসংখ্য ভূমিহীন পরিবার গৃহ হারা হয়ে পড়েছে। বর্তমান শীতের মধ্যে বৃষ্টি নামায় আরো দূরভোগে পড়েন তারা। আর এসব নিয়ে মানবিকতায় নাড়া দেয় প্রশাসন মহলে। সেই সূত্র ধরে এসব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। তবে, উচ্ছেদ হওয়া ভূমিহীন জনগোষ্ঠীকে সরকারী ভাবে পুন:বাসন করতে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *