ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভ্রমামান আদালতে ৩ ব্যক্তির জরিমানা

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:52

মনিরুল ইসলাম, শ্রীউলা প্রতিনিধি: আশাশুনিতে ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা। এসময় বাজারের রাজিবুল ষ্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রেতা রাজিবুল হোসেনকে ৫ পাঁচ হাজার টাকা, আমিরুল ইসলাম মোড়লের দোকানে লেবেল বিহীন খাদ্য দ্রব্য পাওয়ায় তাকে ৫’শ টাকা এবং আমিরুল ইসলাম গাজীর দোকানে ধুমপান ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন থাকায় ধুমপান ও তামাকজাত দ্রব্য আইনে তাকে ৫’শ টাকা জরিমানা আদায় করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। সবশেষে জনসম্মুখে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়। এসময় প্রসিকিউটিং অফিসার হিসাবে স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক জি এম গোলাম মোস্তফা ও এসআই পিযুষ কান্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *