ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়ছে

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:50

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি পড়া বন্ধ হলেও শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ গুলো। গত ৫দিন ধরে অফিস পাড়া থেকে শুরু করে কৃষি ক্ষেত, হাট-বাজারের ব্যবসা প্রতিষ্ঠান- সব খানেই স্থবিরতা নেমে এসেছে। তীব্র শীতে বোরো বীজ তলার ব্যাপক ক্ষতি হচ্ছে। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে।

গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছে মালিকরা।
গতকাল বেলা ১১ টার দিকে হালকা কুয়াশার সাথে সূর্যের দেখা মিললে কমেনি ঠান্ডা। এদিকে, ঠান্ডাজনিত কারণে শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি বেড়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, শুক্রবার সকালে সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, শীতের তীব্রতায় ভাইরাসজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। তাই শিশুদের প্রতি বিশেষ যতœ নিতে হবে। তিনি আরও বলেন, বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *