ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তীব্র শীতে তালায় বৃদ্ধের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:44

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: কনকনে শীত আর ঠান্ডা বাতাস, তার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সাতক্ষীরার তালায় জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৫দিন ধরে অফিস পাড়া থেকে শুরু করে কৃষি ক্ষেত, হাট-বাজারের ব্যবসা প্রতিষ্ঠান- সবখাইে স্থবিরতা নেমে এসেছে। তীব্র শীতে বোরো বীজ তলার ব্যাপক ক্ষতি হচ্ছে। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছে মালিকরা। শীতে তালা উপজেলার মাদরা গ্রামে গোবিন্দ মন্ডল (৭৫) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার সকালে শীতের ধকল সইতে না পেরে নিজ দোকানের মধ্যে সে মারা যায়। তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডল জানান, গত কিছু দিন ধরে এলাকায় শীতের প্রকোপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কনকনে শীতে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে মাদরা গ্রামের গোবিন্দ মন্ডল মারা গেছেন। হিরন্ময় জানান, বৃদ্ধ গোবিন্দ মন্ডল অন্য কোনও রোগে আক্রান্ত ছিল না। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাদরা বাজারে এসে চা দোকান থেকে চা ও নাস্তা খেয়ে নিজ কলার দোকানে যায়। কিছুক্ষন পর তীব্র শীতের কারণে দোকারে মধ্যে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় ডাক্তারের পরামর্শে অসুস্থ্য গোবিন্দ মন্ডলকে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দ মন্ডল তীব্র শীতে আক্রান্ত হয়ে নিজ দোকানের মধ্যে মারা যান বলে- হিরন্ময় মন্ডল জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *