ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা বাজারে মাইকিং উচ্চ শব্দে পথচারী অতিষ্ঠ

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:32

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা বাজারসহ অত্র এলাকায় মাইকিং এর ফলে পথচারী সহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন কোম্পানির আমদানিকৃত নিত্য নতুন পণ্য এবং ব্যবসায়ীদের প্রচারণার প্রতিযোগিতার মেলা উৎসব ও মাইকের উচ্চস্বরে প্রচার প্রচারণার শব্দ। ডিসেম্বর মাস থেকেই মেলা, উৎসব থেকে শুরু করে রকমারি অনুষ্ঠান চলছে সর্বত্র। মোবাইল মেলা, বিভিন্ন কোম্পানির পণ্যের মেলা, মোবাইল সিমের মেলা, আনন্দ মেলা, বাউল মেলা, রাতভর পিকনিক, ভ্রাম্যমাণ ডাক্তার মেলা ও আনন্দ উৎসব ইত্যাদি।এই সব সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার প্রচারের জন্য সাউন্ড বক্স ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, অনেক ক্ষেত্রে দিনের বেলাতেও মাইকে অনুষ্ঠানের প্রচার চলছে। ঝাউডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর উপ সহকারী কমিউনিটি কেডিকেল অফিসার ডাং তপন কুমার বিশ্বাস বলেন উচ্চ শব্দ দূষণ এর ফলে শিশুদের ক্ষতি হয়। তাছাড়া উচ্চ শরে মাইকিং এর ফলে হার্ডের সমস্যা জনিত রোগীর অনেক ক্ষতি হতে পারে। উচ্চ শব্দে মাইকিং এর ব্যবহারে মানা হচ্ছে না কোন আইন। নেওয়া হচ্ছে না কোন আইনি ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *