ঢাকাThursday , 26 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে চোরাই কাঠসহ পাচারকারী আটক

admin ঢাকা
আপডেট: 26 December 2019, 22:23

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে উপক‚লীয় হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা চোরাই কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হরিনগর বাজার সংলগ্ন হাবিবনগর মাদ্রাসার নিকট হতে নুরুজ্জামান গাজী নামে ঐ পাচারকারীকে আটক করা হয়। সে মীরগাঙ্গ গ্রামের নাছির উদ্দীন গাজীর ছেলে। হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়াউদ্দীন জানান, সুন্দরবন হতে কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ৪২ পিচ গরান কাঠ ভর্তি একটি ভ্যানসহ পাচারকারীকে আটক করে কদমতলা বন অফিসে হস্তান্তর করা হয়। পাচারকারীকে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) নুর আলম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *