ঢাকাThursday , 26 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য কারাবন্দি নাসির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

admin
December 26, 2019 6:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার অন্যতম আসামি জেএমবি সদস্য কারাবন্দি নাসির উদ্দীন দফাদার মস্তিষ্কে রক্ত ক্ষরন জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বিরুদ্ধে মোট ৬ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান জেল কর্তৃপক্ষ।
নিহত নাসির উদ্দীন দফাদার (৭০) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার দলিল উদ্দীন দফাদারের ছেলে।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর ওই বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতার হন জেএমবি সদস্য নাসির উদ্দীন দফাদার। এরপর থেকে তিনি দীর্ঘ প্রায় ১৪ বছর কারাবন্দি থাকার পর আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে তার মস্তিষ্কে রক্ত ক্ষরন হলে তাকে দ্রæত সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে। জেলার তুহিন কান্তি আরো জানান, নিহত নাসির উদ্দীনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।