ঢাকাWednesday , 25 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৪ দলীয় ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 25 December 2019, 20:57

দেবহাটা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার নাংলায় ৪দলীয় ক্রিকেট খেলার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ খেলা নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মুজিবর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুজিবর ও মনিরুল ক্রিকেট একাদশ অংশ নেয়। শুরুতে মুজিবর একাদশ টর্সে জিতে ব্যাটে নেমে ১২ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১৫৭ রান করে। জবাবে মনিরুল একাদশ ৯ ইউকেটের বিনিময়ে ১৩০ রান করে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মুজিবর একাদশের সাইফুদ্দিন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবর রহমান, সদস্য মহিব বিশ্বাস, ওয়ার্ড যুবীলগের সভাপতি এবাদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জারিফুল ইসলাম, ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক আশিকুল্লাহ বাবু, সমাজসেবক বাপ্পি হোসেন, আলাউদ্দীন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *