ঢাকাWednesday , 25 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দর্জি বাড়ির যাত্রা শুরু

admin ঢাকা
আপডেট: 25 December 2019, 20:56

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিজাত রুচি সম্মত গার্মেন্টস পণ্যের সম্ভার নিয়ে যাত্রা শুরু করল দর্জি বাড়ি। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের প্রাণসায়ের ক্যাটস্ মাল্টি কমপ্লেক্স মার্কেটে ফিতা ও কেক কেটে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্জি বাড়ি’র উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে অতিথি হিসেবে দর্জি বাড়ি’র উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সিটি ব্যাংকের ম্যানেজার রুহুল আমিন মিঠু ও দর্জি বাড়ি পরিচালক শেখ সাদী সাদ্দাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মো. আখতারুজ্জামান কাজল, সাইদুর রহমান শাহীন, মো. শাহাদাত হোসেন শামীম, আবু সায়েম, মন্জুর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা দর্জি বাড়ি গার্মেন্টস এর বিভিন্ন বিভাগগুলি ঘুরে ঘুরে দেখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মুফতি মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *