ঢাকাWednesday , 25 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযোদ্ধা লীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 25 December 2019, 20:52

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: কাশিমাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা লীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর আলী পিয়াদার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি দেবী রঞ্জন মন্ডল। শ্যামনগর থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক জি,এম,হুমায়ূন কবীর হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মন্টু।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান, মুক্তিযোদ্ধা নিরাপদ মন্ডল, রাজগুল বাহার, নজরুল ইসলাম কারিকর, ডা: আব্দুল গফুর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা লীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান ডাবলু, মাহবুবর রহমান, জিএম হুমায়ুন কবীর, জিয়াউর রহমান, মুরাদ হোসেন সুইট, জাকারিয়া সেলিম, মাসুম বিল্যাহ আশা ও মাহবুবুর রহমান যৌথভাবে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *