ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বৃদ্ধ আবু বক্করকে হুইল চেয়ার প্রদান করলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিনি হুইল চেয়ারটি আবু বক্করের কাছে হস্তান্তর করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন। হুইল চেয়ার প্রদানকালে জেলা প্রশাসক সমাজের বিত্তবানদের প্রতি আহŸান জানিয়ে বলেন, অনগ্রসর, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসুন। আসুন আমরা প্রত্যেকে একেকজনের দায়িত্ব নেই। তাহলে কেউই পিছিয়ে থাকবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
