ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 4 September 2018, 23:22

ধুলিহর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ৪৭তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোমিনুর রহমান মুকুলসহ অন্যন্যা শিক্ষকবৃন্দ। ১৬টি স্কুল ও মাদরাসার অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধনী দিনে জি ফুলবাড়ি মাদ্রাসা গোবরদাড়ি মাদ্রাসাকে ৫-৪ গোলে, গোয়ালপোতা হাই স্কুল গাভা হাই স্কুলকে ১-০ গোলে, ধুলিহর হাই স্কুল ভালুকা চাঁদপুর হাই স্কুলকে ৩-১ গোলে, গোবরদাড়ি জোড়দিয়া হাই স্কুল এন্ড কলেজ শিমুলবাড়িয়া হাই স্কুলকে ১-০ গোলে পরাজিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *