ঢাকাTuesday , 24 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে রাস্তায় পাথর ঢালাই: পরিধি বাড়ানোর দাবি

admin ঢাকা
আপডেট: 24 December 2019, 21:11

শ্যামনগর অফিস: ঘূর্ণিঝড় সিডর, আইলা ও বুলবুলে ক্ষতিগ্রস্থ শ্যামনগরের পদ্মপুকুরে রাস্তার পাথর ঢালাই কাজ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রামকে শহরে রুপান্তরের বাস্তবায়ন প্রত্যন্ত অঞ্চল পদ্মপুকুর ইউনিয়নে গড় পদ্মপুকুর গ্রামের ২ কি: মি: রাস্তায় সি সি আই আর বি কাজটি পুরো দমে এগিয়ে চলেছে । গত ২৩ ডিসেম্বর ঢালাই কাজ শুরু হয়। খুলনার মেসার্স মা ট্রেডার্স এর সাইট ইনচার্জ দিদারুল আলম জানান, ১ কিলোমিটার রাস্তার জন্য ১ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্ধ পেয়ে তারা সরকারি নীতিমালার আলোকে সিডিউল ভুক্ত কাজ করে যাচ্ছেন। খাল পাড়ের সোল্ডার জিও ভরাটকরণ কাজ ৩ মাস পূর্বে থেকে শুরু করে বর্তমানে পাথর ও রড দিয়ে ঢালাইয়ের কার্যক্রম চলছে। এসও শহিদুল ইসলাম কাজটির দায়িত্ব প্রাপ্ত থেকে সার্বক্ষণিক সহকারী প্রকৌশলী শাকিল মাহমুদ, কর্ম সহকারী সনজিৎ কুমার মন্ডল ও মেসার্স মা ট্রেডার্স এর সাইট ইনচার্জ দিদারুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কাজটি সার্বক্ষণিক তদারকি করছেন। এ ধরনের কাজটি প্রত্যান্তাঞ্চলে হওয়ায় এলাকা বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর পরিধি বাড়ানোর জন্য দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *