ঢাকাSunday , 22 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 22 December 2019, 21:52

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন ইভেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের শেষ খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ১০ রানে বসুখালী দাখিল মাদ্রাসাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। ভলিবল খেলায় ৯টি সাব জোনের খেলা শেষে ফাইনালে হাড়িভাংগা স্কুল বিছট নিউ মডেল স্কুল পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ব্যাডমিন্টন খেলায় সাব জোনের খেলা শেষে ফাইনালে বুধহাটা কলেজিয়েট স্কুল দরগাহপুর কলেজিয়েট স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, অরুণ সানা, সঞ্জয় বৈদ্য, সুনীল সরকার ও ইয়ামিন হোসেন। আজ সোমবার একই মাঠে প্রথম সেমিফাইনালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের এবং ২য় সেমিফাইনালে বিছট ও প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *