ঢাকাSunday , 22 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা মিফতাহুল উলুম মাদ্রাসা পরিদর্শনে মদিনার হজ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জায়েদ

admin ঢাকা
আপডেট: 22 December 2019, 21:43

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার মিফতাহুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন সৌদি আরবের মদিনার হজ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান উসামা হুসায়েন জায়েদ। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পাটকেলঘাটা কলেজ মোড়ে অবস্থিত মিফতাহুল উলুম মাদ্রাসায় পরিদর্শন করে মাদ্রাসার অবকাঠামো, শিক্ষার অনুকুল পরিবেশ ও সাজানো-গোছানো ব্যবস্থাপনা দেখে তিনি মুগ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) এর চেয়ারম্যান সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, যশোর সদরের বীর মুক্তিযোদ্ধা এ এফ এম আব্দুর রশিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মশিউর রহমান মিলন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আসাদুজ্জামান, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, মাও. ওমর ফারুক, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। এসময় উপস্থিত সকলকে নিয়ে অতিথি উসামা হুসায়েন জায়েদ মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও এলাকা বাসির জন্য মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *