Sunday, 6 September 2026

বয়স ভিত্তিক ক্রিকেটে সাতক্ষীরা জেলা দল ঘোষণা

admin ঢাকা
আপডেট: 22 December 2019, 21:39

ডেস্ক রিপোর্ট: বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট লিগের জন্য সাতক্ষীরা জেলা দল ঘোষণা করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবারের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এর জন্য এ দল ঘোষণা করা হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আকতারুজ্জামান মুকুল, প্রশিক্ষক ফজলুল হক সহ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৫ তারিখ থেকে বাগেরহাট ভেনুতে সাতক্ষীরা জেলা দল তাদের প্রথম খেলাটি খেলবে। পরবর্তীতে ২৭ ও ২৯ এবং ৩১ ডিসেম্বর সাতক্ষীরা জেলা দল তাদের পরবর্তী তিনটা খেলায় অংশ নেবে। অনূর্ধ্ব ১৪ দলের ম্যানেজার নিযুক্ত করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য হাফিজুর রহমান খান বিটু। এছাড়া জেলার প্রশিক্ষক আলতাফ হোসেনকে মনোনীত করা হয়েছে। দলের খেলোয়াড়রা যথাক্রমে লিখন, শামীম, তূর্য, হাসান, ইয়াসিন, শিহাব, ফরহান, ইয়াসিন, মেহেদি, রমজান, ইয়াসিন, জুবায়ের, মাহি ও রাজিম। এছাড়া স্ট্যান্ড বাই হিসাবে সাদ রহিম মুজাহিদ ও মতিউরকে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *