আশাশুনিতে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ষড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতাপনগর গ্রামের মৃত সুরোত আলী সানার ছেলে আব্দুল মজিদ। তিনি বলেন- প্রতাপ নগর মৌজার হাল ৪০২২ দাগে ১২ শতক ও হাল ৪০৮৩ দাগের ৯ শতক জমি নুরুল হক চৌধুরির নিকট থেকে ২৬ অক্টোবর’১৬ ইং তারিখে ৩৬০৮ নং দলিলে কিনে ঘেরাবেড়া দিয়ে পুকুর, বসতবাড়ি ও মৎস্য ঘের করে শান্তিপূর্ণ ভোগদখলে আছি। একই গ্রামের মৃত মোরশেদ সরদারে ছেলে আজিজুল ও আব্দুল জব্বার আশাশুনি সহকারী জজ আদালতে ২২ জানুয়ারি’১৭ ইং তারিখে ৯/১৭ নং মামলায় টাকা আমানত করেন। ২১ মে’১৯ তারিখে বাদী পক্ষ ডিক্রি প্রাপ্ত হন। উক্ত রায়ের বিরুদ্ধে আমরা জেলা দায়রা জজ আদালতে ৪সেপ্টেম্বর’১৯ ইং তারিখে ৫৯/১৯ নং আপিল কেস দায়ের করেছি। বিজ্ঞ আদালত নতুন বছরের ৮ জানুয়ারি তারিখে যার শুনানির দিন ধার্য করেছেন। গত ১৫ ডিসেম্বর আজিজুল ও জব্বার আমার দখলীয় সম্পত্তি লোকজন নিয়ে দখল করতে আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। থানা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিজ্ঞ আদালতের রায় পর্যন্ত উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকতে বলেন। ওই দিন কোন লুট পাট বা ঘের দখলের কোন ঘটনা ঘটেনি বা আমি তাদের দেড় লক্ষাধিক টাকার কোন ক্ষয়ক্ষতি করিনি। তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা শিরোনামে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করিয়েছেন। আমি ও আমার পরিবার এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply