ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার আব্দুল মতিন, থানায় ডায়েরি

admin ঢাকা
আপডেট: 21 December 2019, 22:33

প্রেস বিজ্ঞপ্তি : পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের সাংবাদিক আব্দুল মতিন। জাতীয় দৈনিক যায়যায়দিন ও খুলনার দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছেন। সম্প্রতি জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছেন। তবে স্থানীয় প্রতিপক্ষের দ্বারা স্বীকার হয়েছেন ষড়যন্ত্রের। সামাজিকভাবে হেয় ও মাদকাসক্ত প্রমাণ করতে মরিয়া প্রতিপক্ষ চক্রটি। জয়যাত্রা টেলিভিশনে নিয়োগ পাওয়ার খবর প্রকাশ হওয়ার পরই শুরু হয় নতুন করে ষড়যন্ত্র। ফটোশপের সুনিপন কারসাজির মাধ্যমে মাদক ব্যবহার করে আব্দুল মতিনের একটি ছবি ফেইস বুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক আব্দুল মতিন। পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি নং ৮৩০। প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার উল্লেখ করে সাংবাদিক আব্দুল মতিন সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, আমি ১৩ বছর যাবৎ সুনামের সাথে সাংবাদিকতা পেশায় রয়েছি। সংবাদ প্রকাশসহ নানা কারণে বিভিন্ন সময় অনেক প্রতিপক্ষও সৃষ্টি হয়েছে। জয়যাত্রা টেলিভিশনে কাজ করার সুযোগ পেয়েছি এ খবর শুনেই প্রতিপক্ষরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যাপারে আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) জিল্লার রহমান বলেন, থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *