ঢাকাTuesday , 17 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশে টনক নড়েছে কর্তৃপক্ষের মাছখোলা কেন্দ্রে নতুন করে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’

admin ঢাকা
আপডেট: 17 July 2018, 17:45

ফাহাদ হোসেন: ‘সদরের মাছখোলায় সাড়ে ৯টার পর ভিটামিন এ ক্যাপসুল না দেয়ার অভিযোগ’ শিরোনামে রোববার (১৫ জুলাই) দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশ হওয়ার পর ওই কেন্দ্রে নতুন করে আবারো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাছখোলার আতিয়ার মেম্বরের বাড়ি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
বাচ্চাকে নিয়ে ভিটামিন ‘এ’ খাওয়াতে আসা ওই এলাকার ফাহিমা সুলতানা নামে এক মা বলেন, আগের দিন এসে ফিরে গিয়েছিলাম। ভেবেছিলাম এ বছর মনে হয় বাচ্চাকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে না। কিন্তু আজ ভিটামিন ‘এ’ খাওয়াতে পেরেছি। এতে আমরা অনেক খুশি।
প্রসঙ্গত, ১৪ জুলাই দেশব্যাপী একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। সাতক্ষীরা জেলায় এই ক্যাম্পেইন চললেও মাছখোলার আতিয়ার মেম্বরের বাড়ি কেন্দ্রে সকাল সাড়ে ৯টার পর আর কাউকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়নি। এমনকি সেখানে এই কাজে নিয়োজিত কোন স্বেচ্ছাসেবক বা স্বাস্থ্যকর্মীও ছিল না। এ নিয়ে পরদিন সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। ওই কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নতুন তারিখ ঘোষণা করা হয় ১৭ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *