ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 21 December 2019, 22:08

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ঘোষাল গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফরহাদ নেওয়াজ শিমুর পক্ষে একই এলাকার মৃত গাজী মোকছেদুর রহমানের ছেলে কামাল আহমেদ শহীদ নেওয়াজ টিপু গাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিএম সাইদুর রহমান সাইদ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, টিপু গাজী একজন প্রতারক ও মামলাবাজ। তিনি ডা. রবিউল ইসলাম সহ একাধিক ব্যক্তির নিকট সম্পত্তি বিক্রি করে দখল বুঝে না দিয়ে অবৈধভাবে সেই সম্পত্তি সহ আপন ছোট ভাইয়ের যাবতীয় সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের চেষ্টা করছে। তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ভাই টনি গাজী তার যাবতীয় পৈতৃক সম্পত্তি রক্ষার্থে শিমুর নামে ডিড করে দেয়। ডিড মূলে উক্ত সম্পত্তিতে শিমু গাজীর পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে মৎস্য ও সবজি চাষ করে আসছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব ঘটনার তীব্র প্রতিবাদ ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *