ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 21 December 2019, 22:07

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা উপজেলা পর্যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৩ টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে খেলাগুলো অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ৯ উইকেটে পরাজিত করে। দ্বিতীয় খেলায় প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ১০ উইকেটে গুনাকরকাটি কামিল মাদ্রাসাকে পরাজিত করে। তৃতীয় খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে ৩৩ রানে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, অরুণ সানা, সঞ্জয় বৈদ্য ও ইয়ামিন হোসেন। আজ রবিবার একই মাঠে ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *