দরগাহপুর সাবেক মেম্বর মোর্তাজুল গাজী আর নেই
দরগাহপুর প্রতিনিধি : আশাশুনিতে দরগাহপুর ইউনিয়নের সাবেক মেম্বর মোর্তাজুল গাজী (৫৫) কিডনি সমস্যা জনিত রোগে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেম্বর খরিয়াটি গ্রামের রজব গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুম্মা মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply