ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা ট্রাকের সংঘর্ষে আহত ১

admin ঢাকা
আপডেট: 21 December 2019, 21:55

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার মহিদুল ইসলাম (২২) নামের ১জন গুরুতর আহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঝাউডাঙ্গা সাগর হোটেল’র সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিক যশোর-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরার দিকে যাওয়া (ঝিনাইদহ-ট-১১-০২৮৭) ট্রাক ঐ স্থানে পৌঁছানো মাত্র রোডের পাশে দাঁড়িয়ে থাকা (সাতক্ষীরা-ট-১১-০৬২৭) ট্রাকের পিছনে আঘাত করে। এ ঘটনায় ট্রাক দুইটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়। এছাড়াও ইউনিয়ন পরিষদের গেট ও পাশে থাকা একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহত (ঝিনাইদহ-ট-১১-০২৮৭) ট্রাকের হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *