ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে পানির প্ল্যান্ট দখল করে রাতারাতি ঘর নির্মাণের পায়তারা!

admin ঢাকা
আপডেট: 4 September 2018, 22:50

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বুড়িগোয়ালিনীতে পানির প্ল্যান্ট দখল করে রাতারাতি ঘর নির্মাণের পায়তারা করছে প্রভাবশালী একটি মহল। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, শ্যামনগর তথা আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দূর করার জন্য
নলতা আহছানিয়া মিশন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের ওয়াপদা রাস্তা সংলগ্ন জায়গায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি পানির প্লান্ট নির্মাণ করে। এই প্লান্টের মাধ্যমে ৭, ৮, ৯ নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী গাবুরা ইউনিয়নের সোরা, ডুমুরিয়া, চকবারা গ্রামের মানুষ দীর্ঘদিন সুপেয় পানি সংগ্রহ করে নিজেদের দৈনন্দিন কাজ মেটায়।
এ ছাড়াও বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে পাশ পারমিট করতে আসা এবং বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী, মৌয়ালী, কাঁকড়া সংগ্রহকারীসহ সুন্দরবনের ভিতরে অবস্থানরত সরকারি চাকুরিজীবীরা এখান থেকে পানি নিয়ে বনে যায়। এটাই হলো এই এলাকার সুপেয় পানির একমাত্র আধার।
কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল এলাকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের পায়তারা করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নওয়াঁবেকীর আজিজ মিস্ত্রি কয়েকজন লেবার নিয়ে সেখানে কাজ চলছে।
কাদের নির্দেশে কাজ হচ্ছে প্রশ্ন করলে আজিজ মিস্ত্রি জানান, বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মমিন গাজীর ছেলে দিদারুল ইসলাম, মৃত হানিফ বিশ্বাসের ছেলে শহীদুল দর্জি ও মৃত লালচাঁদ মোড়লের ছেলে লিয়াকতের কথামত এখানে কাজ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, আমাদের এই উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট। তাতে পানির প্ল্যান্ট ধ্বংস করে ঘর নির্মাণ করার ষড়যন্ত্র সত্যিই দুঃখজনক। বুড়িগোয়ালিনীর জনসাধারণ চায় পানির প্ল্যান্টটি সুপেয় পানির কাজেই ব্যবহার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *