ঢাকাFriday , 20 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় দু’টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 20 December 2019, 22:33

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা-বেড়া দিয়ে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বিরাশী গ্রামে। জানা যায়, উপজেলার বিরাশী গ্রামের মৃত শাহজাহান গাজীর পুত্র আব্দুস সবুর গাজী ও উজির গাজী পৈতৃক সম্পত্তিতে বাড়ি ঘর নির্মাণ পূর্বক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। একই শরিকের হাবিব নগর মাদরাসার শিক্ষক মৃত পর্বত গাজীর পুত্র আনার গাজীর সহিত দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ নিয়ে তাদের সাথে মনোমালিন্য চলে আসছে। তারা বাড়ি হতে রাস্তায় যাতায়াতের জন্য পার্শ্ববর্তী শরিকের নিকট হতে একই দলিলে আনার গাজীর সাথে দেড় শতক জমি ক্রয় করে। কিন্তু আনার গাজী সবুর ও উজিরকে উক্ত সম্পত্তি না দিয়ে জবর দখল করে ভোগ করছে বলে সবুর ও উজির জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *